Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল কাঠমিস্ত্রির

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ এএম

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল কাঠমিস্ত্রির

প্রতীকী ছবি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ খলিল সরকার (৩৮) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা নিমতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে খলিল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. পান্না বলেন, রোগীকে অচেতন অবস্থায় আনা হয়। মাথায় গুরুতর আঘাত ছিল এবং রক্তমিশ্রিত বমি করছিলেন, যা মারাত্মক ইনজুরির লক্ষণ। পরিচয় নিশ্চিতের পর আমরা তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু তার আগেই তিনি মারা যান।

দুর্ঘটনার পর অটোরিকশার চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিবার থেকেও এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যান। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম