Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি হয়েও বহাল তবিয়তে শাহজাহান

Icon

এম এ আলিম রিপন, সুজানগর

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম

শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি হয়েও বহাল তবিয়তে শাহজাহান

Advertisement

পাবনার সুজানগরে শিশুশ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হওয়ার পরও অভিযুক্ত সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের  বাগান মালি মো. শাহজাহানকে এখনো গ্রেফতার করা হয়নি। শুধু তাই নয়, জামিন না নিয়েই তিনি বহাল তবিয়তে চাকরি করছেন; তবে পুলিশের কাছে তিনি পলাতক হিসেবে রয়েছেন।

অভিযুক্ত শাহজাহান আলী সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের  কেষ্টপুর (কাঁঠালবাড়িয়া) গ্রামের মৃত জামাল প্রামাণিকের ছেলে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুজানগর পৌরসভার ৪০নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির এক ছাত্রীকে গত ৭ ডিসেম্বর দুপুর ১২টার দিকে  বিদ্যালয়ের সামনে থেকে চালতা ফল কিনে দেওয়ার কথা বলে বিদ্যালয়ের পাশেই অবস্থিত সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের  বাগানে নিয়ে জোরপূর্বক  ধর্ষণচেষ্টা করেন ওই অফিসের বাগান মালি শাহজাহান আলী। 

এ সময় বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আড়াল থেকে গোপনে মোবাইলে ভিডিও ধারণ করেন। পরে বিষয়টি টের পেয়ে শাহজাহান আলী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।  এ ঘটনার পরপরই বিষয়টি জানতে পেরে ৭ বছরের ওই শিশু শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ৮ ডিসেম্বর  সুজানগর সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের  বাগান মালী মো. শাহজাহানের বিরুদ্ধে নারী ও শিশু  নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। 

মামলা হওয়ার পরও ওই বাগান মালি শাহজাহানের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে  এ  ঘটনায় পুরস্কার হিসেবে সুবিধাজনক স্থান ঈশ্বরদী  সামাজিক  বনায়ন ও নার্সারিতে গত ৯ ডিসেম্বর বদলি করে সংশ্লিষ্ট দপ্তর। 

এ ঘটনায় নিন্দা ও তীব্র ক্ষোভ জানিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে  ৪০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন জানান, এ ঘটনার আগেও ওই বাগান মালি শাহজাহানের  বিরুদ্ধে তার বিদ্যালয়ের আরও এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পর বিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের জানানো হয়েছিল।

এ বিষয়ে সুজানগর সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ফরেস্টার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএফএনটিসি)  নুরুল  ইসলাম জানান,  এ ঘটনার পরপরই বাগান মালি শাহজাহানকে  জেলার ঈশ্বরদী সরকারি  সামাজিক বনায়ন ও নার্সারি কেন্দ্রে বদলি করা হয়েছে।

ঈশ্বরদী সামাজিক বনায়ন ও নার্সারি কেন্দ্রের ফরেস্টার ফসিউর আলম বুধবার যুগান্তরকে জানান, সুজানগর থেকে বদলি হয়ে বাগান মালি শাহজাহান আলী গত ১০  ডিসেম্বর যোগদান করে বর্তমানে নিয়মিত  এখানে অফিস করছেন। 

এ বিষয়ে পাবনার বিভাগীয় বন কর্মকর্তা  কাজী তারিকুর রহমান বুধবার যুগান্তরকে জানান, বাগান মালি শাহজাহানের বিরুদ্ধের অভিযোগটি জেলার ফরিদপুরের বন কর্মকর্তা  জিএম শফিউজ্জামানকে তদন্ত করে দ্রুত রির্পোট দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পেলে শাহজাহান আলীর বিরুদ্ধে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ বিষয়ে  তদন্তকারী কর্মকর্তা জিএম শফিউজ্জামান জানান, চলতি সপ্তাহের মধ্যেই তদন্তকাজ সম্পন্ন করে রিপোর্ট দেওয়া হবে। বিষয়টি জানতে অভিযুক্ত বাগান মালি শাহজাহানের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবারের প্রশ্ন, ফৌজদারি মামালার পলাতক আসামি জামিন না নিয়ে কিভাবে বহাল তবিয়তে চাকরি করছেন? আমরা দেশের আইনের কাছে বিচার চাচ্ছি। 

এ বিষয়ে সুজানগর থানার ওসি ফইম উদ্দিন বুধবার জানান, মামলার আসামি শাহজাহানকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম

পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু

মাছ ধরতে গিয়েছিল বিলে পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু

এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন

গরুহাটের নিয়ন্ত্রণ নিয়ে পাবনায় জোড়া খুন এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম