Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশ হেফাজতে নারীর আত্মহত্যা

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম

পুলিশ হেফাজতে নারীর আত্মহত্যা

প্রতিকী ছবি।

Advertisement

কুমিল্লায় পুলিশ হেফাজতে থাকা নারীর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে হোমনা থানার ভেতরে এ ঘটনাটি ঘটে।

নিহত হামিদা আক্তার ববিতা (৩২) হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের প্রবাসী খলিল মিয়ার স্ত্রী।

হোমনা থানা ওসি মোহাম্মদ মোর্শেদ আলম চৌধুরী ঘটনাটি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী খলিল মিয়ার দুই স্ত্রী হামিদা আক্তার ও কোহিনূর আক্তার।  তারা দুই সতীন বুধবার বিকালে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে হামিদা ছুরি নিয়ে বড় সতীন কোহিনূরের ওপর আক্রমণ করতে গেলে তার ছেলে সায়মন (১২) মাকে বাঁচাতে যায়। তখন হামিদা তাকেই ছুরি দিয়ে পেটে আঘাত করে নাড়ি-ভুঁড়ি বের করে ফেলে।

এ সময় কোহিনূর আক্তারের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আহত সায়মনকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক শিক্ষা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। অপরদিকে স্থানীয়রা হামিদাকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে হামিদাকে গ্রেফতার করে থানায় নিয়ে এসে একটি রুমে রেখে দেয়। 

পরে রাতে সুযোগ বুঝে গ্রেফতারকৃত হামিদা গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।

এদিকে এলাকাবাসীর প্রশ্ন আসামিকে কাস্টডিতে না রেখে কেন আলাদা রুমে রাখা হয়েছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। 

হোমনা থানার ওসি মোহাম্মদ মোর্শেদ আলম চৌধুরীর কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ম্যাজিস্ট্রেট আসতেছে পরে বিস্তারিত জানানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

নিজের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

নিজের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম