Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পিএম

খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ

Advertisement

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সকালে খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকালে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

চিকিৎসকদের ধারণা, খাবারের সঙ্গে কোনো চেতনানাশক বা বিষাক্ত কিছু মেশানো থাকতে পারে। অসুস্থদের মধ্যে নারী ও শিশুসহ পরিবারের সব সদস্যই বর্তমানে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সবাই মিলে রান্না করা গরম ভাত ও তরকারি খান। খাওয়ার প্রায় এক ঘণ্টা পর থেকে একে একে সবাই তীব্র দুর্বলতা অনুভব করতে থাকেন। একপর্যায়ে অনেকে অচেতন হয়ে পড়লে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অসুস্থরা হলেন- পদেন চন্দ্র (৭৫), তার স্ত্রী ভোকা রানী (৭০), ছেলে কমলা কান্ত, বিমল চন্দ্র, ললিতা রানী, নিলমা রানী, বিষকা রানী, উজ্জ্বল চন্দ্র এবং তিন শিশু শপ্ত (৫), জয়িতা (১০) ও জয়া (৮)।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারে কোনো চেতনানাশক বা বিষাক্ত উপাদান ছিল। তবে বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা ও পর্যবেক্ষণের প্রয়োজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসির ফলাফল ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

আ.লীগ ও সংখ্যালঘু ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী ৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম