Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাগল জমিতে যাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

Icon

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পিএম

ছাগল জমিতে যাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

প্রতীকী ছবি: যুগান্তর

Advertisement

নওগাঁর নিয়ামতপুরে গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাহাবুল ইসলাম (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী পারুল আক্তার (৪৮) ও ছেলে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন।

সোমবার (২২ ডিসেম্বর) এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দখৈর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- অভিযুক্ত সালাম ও তার ছেলে রিপন। 

 নিহত সাহাবুল ইসলাম ওই এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে।  

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকার সালামের দুটি ছাগল সাহাবুলের গমের খেতে যায়। এতে সাহাবুল ছাগল দুটিকে ধরে খোয়াড়ে দেন। এ ঘটনায় সালামসহ কয়েকজন সাহাবুলের বাড়িতে এসে হুমকি দেন। পরে সাহাবুল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার তদন্তকারী কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে উভয়পক্ষকে শান্ত থাকার এবং বিষয়টি নিয়ে থানায় বসে মীমাংসা করার কথা জানান। 

একই দিন পুলিশ চলে যাওয়ার ১ ঘণ্টা পর সালামসহ কয়েকজন মিলে হাঁসুয়া, চাকু, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে সাহাবুলের ওপর হামলা চালায়। সাহাবুলকে বাঁচাতে তার স্ত্রী ও ছেলে এগিয়ে এলে তাদের ওপরও আক্রমণ করে হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই সাহাবুলের মৃত্যু হয় ও গুরুতর আহত হন তার স্ত্রী ও ছেলে। 

পরে স্থানীয়রা এসে সাহাবুলের স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ঘটনার পর পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে অভিযুক্ত সালাম ও তার ছেলে রিপনকে গ্রেফতার করে। 

থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয়র

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয়র

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম