Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আনন্দ র‌্যালিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পিএম

আনন্দ র‌্যালিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

শাহজাহান চৌধুরী। ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ র‌্যালিতে অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শাহজাহান চৌধুরী (৫০) নামে এক নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের বিএনপি আয়োজিত আনন্দ র‌্যালি চলাকালে তার মৃত্যু হয়। 

পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার জানান, বিকালে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির একটি আন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি থানা মার্কেট অতিক্রম করার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায়ই লুটিয়ে পড়েন শাহজাহান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শাহজাহান চৌধুরী বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী তাঁতিদল যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সদস্য এবং জিয়া সাইবার ফোর্স সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মনজু বলেন, শাহজাহান চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। রাজপথের আন্দোলন-সংগ্রামই ছিল তার রাজনৈতিক জীবনের প্রধান ক্ষেত্র। রাজপথের একজন সাহসী, নিবেদিত ও নির্ভীক কর্মীকে দল হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম