Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চুয়াডাঙ্গায় ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

Advertisement

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

চুয়াডাঙ্গায় ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভারত সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত।

Advertisement

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভারত সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা, হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার থেকেই চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া শুরু হয়েছে। হাড়কাঁপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে দিনমজুর, ভ্যানচালক ও শ্রমিকদের।

শহর ও গ্রাম—উভয় জনপদেই শীতের তীব্রতায় স্থবিরতা নেমে এসেছে। অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে চাইছেন না। কুয়াশার কারণে সকাল ১০টার দিকেও রাস্তায় যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বালিয়ে। গ্রামের অধিকাংশ এলাকায় দরিদ্র নারী-পুরুষ আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন।   

শুক্রবার বেলা ১১টার দিকে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে শীতের দাপট কমছে না। আলমডাঙ্গার কৃষ্ণপুর গ্রামের চা ও মুদি ব্যবসায়ী আসাদুজ্জামান বাবু বলেন, ‘ফজরের আজানের পরপরই চায়ের দোকানে বেচাকেনা শুরু হয়। কিন্তু ভোরে পানিতে হাত দিলে হাত অবশ হয়ে যাচ্ছে। পেটের দায়ে তাও দোকান খুলতে হচ্ছে। তবে প্রচণ্ড ঠান্ডায় লোকজনের আনাগোনা অনেকটা কম।’

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান দৈনিক যুগান্তরকে শুক্রবার সকালে বলেন, ‘আজ সকালে রেকর্ড করা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতি মৌসুমের সর্বনিম্ন। জেলার ওপর দিয়ে বর্তমানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি

সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি

তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে

তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে

ধর্মান্তরিত যুবকের লাশ নিয়ে টানাটানি, কাবিননামা দেখিয়ে স্বামী পেলেন স্ত্রী

ধর্মান্তরিত যুবকের লাশ নিয়ে টানাটানি, কাবিননামা দেখিয়ে স্বামী পেলেন স্ত্রী

শীত আসার আগেই ঠোঁট ফাটছে? ঘরোয়া সমাধান জানুন

শীত আসার আগেই ঠোঁট ফাটছে? ঘরোয়া সমাধান জানুন

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারের মধ্যে ৪২ জনই বিএনপির নেতাকর্মী

দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারের মধ্যে ৪২ জনই বিএনপির নেতাকর্মী

আরও পড়ুন

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

সকালে স্বামী, বিকালে স্ত্রীর মৃত্যু

সকালে স্বামী, বিকালে স্ত্রীর মৃত্যু

দিনাজপুর বোর্ডের সোয়া কোটি টাকার দুর্নীতির তদন্ত করার নির্দেশ

দিনাজপুর বোর্ডের সোয়া কোটি টাকার দুর্নীতির তদন্ত করার নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম