Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এক লাশের সঙ্গে তিন পা, বিভ্রান্তিতে পরিবার

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

এক লাশের সঙ্গে তিন পা, বিভ্রান্তিতে পরিবার

ছবি: যুগান্তর

Advertisement

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় নিহত ৪ জনের একজন সেন্টু (৪৫)। বাড়িতে তার লাশ এনে গোসলের সময় দেখা যায়, দুই পায়ের জায়গায় তার তিন পা। এতে বিভ্রান্ত হয়ে পড়েন নিহতের পরিবার ও স্বজনরা। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সেন্টুর স্বজনরা জানান, একইদিন সকালে কলা কেনাবেচার জন্য বেরিয়ে যান সেন্টু। এরপর পার্শ্ববর্তী পুঠিয়ার ঝলমলিয়ায় দুর্ঘটনার শিকার হয়ে তিনিসহ ৪ জন ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনার পর পুঠিয়া হাইওয়ে থানা পুলিশ লাশ হস্তান্তর করে পরিবারের কাছে। লাশ বাড়িতে আনার পর গোসলের প্রস্তুতির সময়ই ধরা পড়ে অস্বাভাবিক বিষয়টি। প্যাকেট খুলে তারা তিনটি বিচ্ছিন্ন পা দেখতে পান। বিষয়টি তাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। 

স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ঝন্টু আলী বলেন, লাশের প্যাকেট খুলেই তিনি দুইটি পায়ের জায়গায় তিনটি পা দেখে পরিবারকে জানান। পরে তারা জানতে পারেন, একই দুর্ঘটনায় রাজশাহীর চারঘাট উপজেলার আহত রায়হান হোসেন নামে এক ব্যক্তির দুইটি পা-ই বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রায়হানের পরিবারের সদস্যরা বিচ্ছিন্ন পা দুটির সন্ধান করছিলেন।

সেন্টুর চাচাতো ভাই কামরুল ইসলাম বলেন, পুলিশের মাধ্যমে জানতে পারি আহত একজনের পা বিচ্ছিন্ন হয়েছে। তখন বুঝতে পারি অতিরিক্ত পা সেই ব্যক্তির। পরে পুলিশ দুপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমন্বয় করে অতিরিক্ত পা নিয়ে যান।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া এলাকায় বালুবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই চারজন নিহত হন।

এ বিষয়ে পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, দ্রুত লাশ ও আহতদের উদ্ধারের সময় লাশের প্যাকেটে অনিচ্ছাকৃতভাবে একটি অতিরিক্ত পা দিয়েছিল। পরে ওই পা সংশ্লিষ্ট আহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাছাড়া ওই আহত রায়হানও সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।

রামেক হাসপাতালের চিকিৎসক শংকর কুমার বিশ্বাস জানান, রায়হানের দুই পা বিচ্ছিন্ন ছিল। ডান হাতে গুরুতর জখম ছিল।  তার অবস্থা আশঙ্কাজনক ছিল পরে তিনিও মারা গেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম