Logo
Logo
×
   

সারাদেশ

খাগড়াছড়িতে আ.লীগ নেতা গ্রেফতার

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

খাগড়াছড়িতে আ.লীগ নেতা গ্রেফতার

গ্রেফতারকৃত আ.লীগ নেতা মোহাম্মদ আবুল কালাম (৪৫)। ছবি: যুগান্তর

খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে খাগড়াছড়ি সদর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কুমিল্লাটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মোহাম্মদ আবুল কালাম (৪৫) মৃত ইউনুস মিয়ার ছেলে। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক বলে পুলিশ জানিয়েছে। 

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, গ্রেফতার আবুল কালামের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানা ছাড়াও বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার কথা জানান ওসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .