Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

Advertisement

Icon

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। ছবি: যুগান্তর

Advertisement

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মুজিবুর রহমান যুগান্তরকে জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় ও ৯টায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, এটি আজ (বৃহস্পতিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগের দিন বুধবার  ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গত দুই দিন থেকে শ্রীমঙ্গলে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে বলে তিনি জানান।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আগামী কয়েক দিন শ্রীমঙ্গলের তাপমাত্রা ওঠানামা করতে পারে। গত কয়েক দিন ধরেই শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলাজুড়ে ঘন কুয়াশা দেখা গেছে। যতই দিন যাচ্ছে তাপমাত্রার পারদ ততই নিচের দিকে নামছে।  

শীতবস্ত্রের অভাবে চা বাগান ও বস্তি এলাকার লোকজন সকালের দিকে গাছের পাতা ও খড়কুটো কুড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সন্ধ্যা নামতেই ঘরে ফিরছেন লোকজন।

উল্লেখ্য, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আর্কাইভ সূত্রে জানা যায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি এবং ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে উপজেলা প্রশাসন থেকে এ পর্যন্ত ২ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম