Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আলুভর্তি ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম

আলুভর্তি ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলফিকার আলী শিপন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ছবি: যুগান্তর

Advertisement

আলুভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলফিকার আলী শিপন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর বাঁশতলা রাইস মিলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত জুলফিকার আলী যশোর শহরের খালধার রোড এলাকার মোর্শেদ আলীর ছেলে। বর্তমানে তিনি সদর উপজেলার হাশিমপুর গ্রামে বসবাস করতেন।

নিহতের স্বজন আকরাম হোসেন জানান, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে তিনি যশোর শহরে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে বাহাদুরপুর রাইস মিলের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৬১৭৮) জুলফিকার আলীকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় জুলফিকার আলী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে যান। তখন ট্রাকের চাকা জুলফিকার আলীকে পিষে দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

দুর্ঘটনার পর চালক ও হেলপার দ্রুত পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ট্রাকটি জব্দ করে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বারোবাজার হাইওয়ে পুলিশের এএসআই মো. কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি বর্তমানে ঘটনাস্থলে জব্দ এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম