Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়িতে হামলা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:২০ পিএম

বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়িতে হামলা

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এমএ হাসেম রাজুর গাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাতকানিয়া উপজেলার বাজালিয়া বাস স্টেশনের ভাঙা সেতু এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে শুক্রবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সাতকানিয়ার পুরানগড় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে পুরানগড়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন ছিল। দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে এমএ হাসেম রাজুসহ দলীয় নেতাকর্মীরা চন্দনাইশ উপজেলায় ফিরছিলেন। রাত ১১টার দিকে তাদের মাইক্রোবাসটি বাজালিয়া বাস স্টেশনের ভাঙা সেতু এলাকায় পৌঁছলে অতর্কিতভাবে এলডিপি ও জামায়াতের লোকজন হামলা চালিয়ে মাইক্রোবাসটির কাচ ভাঙচুর করেন। এ সময় কয়েকটি গুলিও করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

জানতে চাইলে এমএ হাসেম রাজু বলেন, বাজালিয়ার ভাঙা সেতু এলাকায় হঠাৎ করে স্থানীয় এলডিপি ও জামায়াতের নেতাকর্মীরা হামলা চালিয়ে আমাদের গাড়ি ভাঙচুর করেছেন। এ সময় পাশে চারটি গুলির শব্দও শোনা গেছে। হামলাকারীদের স্থানীয় বিএনপির নেতাকর্মীরা চিনতে পেরেছেন। এ ব্যাপারে থানায় লিখিতভাবে অভিযোগ দেওয়া হবে।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন যুগান্তরকে বলেন, দুষ্কৃতকারিরা হামলা করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচালের চেষ্টা করছে। এ ব্যাপারে প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।

দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনি জোট গঠন করার কারণে চট্টগ্রাম-১৪ আসনে জামায়াতে ইসলামী কোনো প্রার্থী দেয়নি। এ আসনটি জোটের সঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুককে ছেড়ে দেওয়া হয়েছে। অধ্যাপক ওমর ফারুক এলডিপির প্রতিষ্ঠাতা ও সভাপতি কর্নেল অলি আহমেদের বড় ছেলে।

এ ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক ওমর ফারুক বলেন, ওই ঘটনা সম্পর্কে আমার কোনো কিছুই জানা নেই।

সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক বলেন, উপজেলার বাজালিয়া এলাকায় বিএনপি নেতা এমএ হাসেম রাজুর গাড়িতে হামলার বিষয়টি জানানোর জন্য বৃহস্পতিবার রাতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা থানায় এসেছিলেন। তবে এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম