Logo
Logo
×
   

সারাদেশ

খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম

খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

খাগড়াছড়িতে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে শহরের আনন্দনগর স্লুইচ গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম বরুন কুমার দে (৪৫)। তিনি খাগড়াছড়ি পৌরসভার আনন্দনগর এলাকার বাসিন্দা এবং খাগড়াছড়ি সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বরুনের বিরুদ্ধে সদর থানায় গত ৫ জুলাইয়ের পর একাধিক মামলা রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কিসলু জানান, গ্রেফতার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .