Logo
Logo
×
   

সারাদেশ

বিএনপির আদর্শে অনুপ্রাণিত আ.লীগের সাবেক চেয়ারম্যান

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম

বিএনপির আদর্শে অনুপ্রাণিত আ.লীগের সাবেক চেয়ারম্যান

সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএএম জমির উদ্দিন গাজী বিএনপিতে যোগ দিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন।

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, এসএএম জমির উদ্দিন গাজী দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দরগাহপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দেন।

এ সময় আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .