Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষে আহত ৩

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম

বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষে আহত ৩

প্রতীকী ছবি

Advertisement

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) রাতে কলসহাটি সংলগ্ন বঙ্গবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।           

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বঙ্গবাজার এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জুয়েল মিয়ার ছেলে তাকবীর মিয়া, আব্দুল সালামের ছেলে তামিম মিয়া ও নওসাদ মিয়ার ছেলে রুমান মিয়া আহত হন। আহতরা সকলেই জামায়াত সমর্থক ও সবাই কলসহাটি গ্রামের বাসিন্দা। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।   

স্থানীয়রা জানায়, গত ১০ জানুয়ারি কলসহাটি এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক দলের পক্ষবদলের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা তৈরি হয়। পরদিন ১১ জানুয়ারি স্থানীয় মসজিদ এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই ঘটনার ধারাবাহিকতায় সোমবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হামলার ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার, আহত তৌফিকের মৃত্যু

গাজীপুরে শ্রমিক আন্দোলন হামলার ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার, আহত তৌফিকের মৃত্যু

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

এইচআরএসএসের প্রতিবেদন মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম