জিপ গাড়িচাপায় ফিলিং স্টেশনের ওয়েলম্যানের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:০১ এএম
জিপগাড়িচাপায় করিম ফিলিং স্টেশনের ওয়েলম্যান রিপন সাহ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বড় জিপ গাড়িচাপায় করিম ফিলিং স্টেশনের ওয়েলম্যান রিপন সাহ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের করিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন, রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান।
নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের পবিত্র সাহার ছেলে।
আহলাদীপুর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রিপন তার কর্মস্থল ফিলিং স্টেশনের সামনে গাড়িতে তেল দেওয়ার কাজের জন্য নিয়োজিত ছিল। এ সময় হঠাৎ দ্রুতগতিতে আসা অজ্ঞাত একটি বড় জিপগাড়ি সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে রিপন সাহার মৃত্যু হয়।
এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

