Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০২:০১ পিএম

ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

নিহত কলেজছাত্র আকাশ মিয়া (১৮)। ছবি: যুগান্তর

Advertisement

বগুড়ার নন্দীগ্রামে বেপরোয়া গতিতে মোটরসাইকেলে চালাতে গিয়ে ভটভটির সঙ্গে সংঘর্ষে আকাশ মিয়া (১৮) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের মনিনাগ এলাকায় কাথম-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

শুক্রবার সকালে নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আকাশ মিয়া বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মুরারিদীঘি গ্রামের সৌদি আবর প্রবাসী বাদশাহ মিয়ার একমাত্র ছেলে। তিনি ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

আকাশ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে কালীগঞ্জ থেকে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে নন্দীগ্রামের মনিনাগ এলাকায় কাথম-কালিগঞ্জ সড়কে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গিয়ে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

স্থানীয় ইউনিয়নের সদস্য মকবুল হোসেন জানান, নিহত আকাশ মিয়া ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তার মৃত্যুতে শুধু পরিবারে নয়, পুরো গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।  তার অকাল মৃত্যুতে আত্মীয়-স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েন। শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত কলেজ ছাত্র আকাশের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম