Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রেনের ধাক্কায় হাতি খাদে

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

ট্রেনের ধাক্কায় হাতি খাদে

ট্রেনের ধাক্কায় হাতি পড়ে যায় খাদে

Advertisement

সিলেটে রাতের অন্ধকারে ট্রেনের ধাক্কায় খাদে পড়ে গেছে হাতি ও মাহুত। গুরুতর আহত হাতিকে ফায়ার সার্ভিস উদ্ধারের পর চিকিৎসা দিচ্ছেন পশু বিশেষজ্ঞ দল। আর আহত মাহুত গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সিলেট রেলস্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ফেঞ্চুগঞ্জ রোডে শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় হাতিসহ মাহুত পার্শ্ববর্তী একটি খাদের ডোবায় পড়ে যাওয়ায় হাতিটি সারা রাত পানিতে অর্ধডুবন্ত অবস্থায় থাকে। ট্রেনের ধাক্কার আঘাত ও পানির কারণে শ্বাস-প্রশ্বাস নেওয়ার সমস্যার কারণে হাতিটি মুমূর্ষু হয়ে পড়ে। সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধারে যায়।

দক্ষিণ সুরমা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আলিম মিয়া যুগান্তরকে জানান, রোববার সকাল থেকে খাদের ডোবার পানি সেচ দেওয়া শুরু হয়। দুপুরের দিকে পানি কমে গেলে গুরুতর আহত হাতি কিছুটা শ্বাস-প্রশ্বাস নিতে শুরু করে। পরে রোববার বিকাল ৩টার দিকে খাদের পানিও কাদা থেকে টেনে উপড়ে তোলা হয় হাতিটি। তবে হাতিটি বিশাল আকৃতির হওয়ায় তাৎক্ষণিক অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

সিলেট বন বিভাগের ওয়াইল্ড লাইফ রেঞ্জার শহীদুল্লাহ যুগান্তরকে জানান, বিষয়টি জানানোর পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বিশেষজ্ঞ ও সিলেট পশু হাসপাতালের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে ছুটে যান এবং হাতিটির চিকিৎসা দিতে শুরু করেন।

দক্ষিণ সুরমা থানার ওসি আনিসুর রহমান যুগান্তরকে জানান, ঘটনাস্থলে পুলিশের ফোর্স ছাড়াও ফায়ার সার্ভিস ও চিকিৎসক দল রয়েছেন।

তিনি জানান, হাতির সঙ্গে মাহুতও ছিটকে গিয়ে খাদের ডোবায় পড়েন বলে শুনেছেন; কিন্তু আহত মাহুতের সন্ধান মিলছে না। সম্ভবত গোপনে কোথাও চিকিৎসা নিচ্ছেন।

সিলেট রেলস্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম যুগান্তরকে জানান, ট্রেনের ধাক্কায় হাতি ও মাহুত খাদে পড়েছে বলে শুনেছি; কিন্তু কোন ট্রেনের ধাক্কায় সেটা কেউ বলতে পারছেন না, খোঁজ নিচ্ছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম