ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে মোট ১১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও গণমাধ্যমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সজিব হোসেন তানভির এ তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, সিলেট-১ আসন থেকে দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন—জাতীয় নাগরিক পার্টি এনসিপির এহতেশামুল হক এবং খেলাফত মজলিসের প্রার্থী তাজুল ইসলাম হাসান।
সিলেট-২ আসন থেকেও দুজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তারা হলেন—গণঅধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল হান্নান।
সিলেট-৩ দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ আসন থেকে সর্বাধিক তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন—খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, জামায়াতে ইসলামীর লোকমান আহমদ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নুরুল হুদা জুনেদ।
সিলেট-৪ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন দুজন প্রার্থী। তারা হলেন—খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আলী হাসান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মো. রাশেল উল আলম।
এদিকে সিলেট-৫ আসন থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী হাফিজ মো. আনওয়ার হোসাইন খান তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
অন্যদিকে সিলেট-৬ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং এরপরই নির্বাচনী প্রচারণা পুর্ণোদ্যমে শুরু হবে।
