Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খেলাফত আন্দোলন ও যুবলীগের নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Advertisement

Icon

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০১:৩৮ পিএম

খেলাফত আন্দোলন ও যুবলীগের নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নেত্রকোনায় খেলাফত আন্দোলন ও যুবলীগের নেতাকর্মীর বিএনপিতে যোগদান। ছবি: যুগান্তর

Advertisement

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার খেলাফত আন্দোলন ও যুবলীগের  ১৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।  

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তাদের ফুলের মালা দিয়ে বরণ করেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী।  

যোগদানকারী খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা হলেন- মুফতি তরিকুল ইসলাম নুরানী,  হাফেজ মাওলানা আবুল হাসান আশরাফী, হাফেজ মাওলানা মুফতি আব্দুল মোমিন, হাফেজ মাওলানা বাকি বিল্লাহ, মুফতি শফিকুল ইসলাম রহমানী, হাফেজ মাওলানা আব্দুল হাকিম, হাফেজ মাওলানা আবু হুরায়রা, হাফেজ আল আমিন, কারী আব্দুল আলী, হাফেজ মাওলানা সফি আহমেদ, হাফেজ মাওলানা সানাউল্লাহ, হাফেজ মাওলানা জাকির আনসারী, হাফেজ কারী আজিজুল হক ও মুফতি কামাল। এছাড়াও মোজাফফরপুর ইউনিয়ন যুবলীগের নেতা আব্দুর রউফ বেপারীও এ সময় বিএনপিতে যোগ দেন।  

সদ্য বিএনপিতে যোগ দেওয়া খেলাফত আন্দোলনের নেতা মুফতি তরিকুল ইসলাম নুরানী বলেন, বর্তমান দেশের রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারে বিএনপির নেতৃত্বই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। সেই বিশ্বাস থেকেই আমরা বিএনপিতে যোগদান করেছি।   

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড.আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী বলেন, বিএনপি সবসময় ইসলামী মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার পক্ষে। নতুন যারা যোগদান করেছেন, তাদের নিয়ে কেন্দুয়া-আটপাড়ায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে।

এ সময় আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষকে বিজয়ী করার জন্য বিনীতভাবে আহবান জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

প্রকৌশলী-বিসিএস ক্যাডারের চাকরি ছেড়ে প্রান্তিক শিশুদের পড়ান নায়লা

প্রকৌশলী-বিসিএস ক্যাডারের চাকরি ছেড়ে প্রান্তিক শিশুদের পড়ান নায়লা

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

শিক্ষা ব্যবস্থা শক্তিশালী বলেই আমেরিকা বিশ্বমঞ্চে সেরা: ড. মঈন খান

শিক্ষা ব্যবস্থা শক্তিশালী বলেই আমেরিকা বিশ্বমঞ্চে সেরা: ড. মঈন খান

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম