Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

Icon

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

নীলফামারীতে চাকায় পিষ্ট হয়ে পাতা রানী (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

Advertisement

নীলফামারীর জলঢাকায় অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাকায় পিষ্ট হয়ে পাতা রানী (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন।  

বুধবার (২১ জানুয়ারি) সকাল ৬টার সময় পৌর এলাকার দুন্দিবাড়ি চৌকিদারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত পাতা রানী উপজেলার কাঁঠালী ইউনিয়নের ভোগামারি এলাকার নিপেন্দ্র নাথের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় অটোরিকশাযোগে বাড়ি থেকে কর্মস্থলে আসার পথে দুন্দিবাড়ি চৌকিদারের মোড়ে আসলে উল্টোদিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাতা রানী অটোরিকশা থেকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সহকর্মী দিতি রানী ও ভ্যানচালক বাকরাম রায় গুরতর আহত হয়। 

জলঢাকা থানার ওসি নাজমুল আলম জানান, আজকে সকালবেলায় দুর্ঘটনায় একজন নারীর মৃত্যু হয়েছে। এ সময় দুজন আহত হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ছেলের প্রাণ বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ হারালেন মা

ছেলের প্রাণ বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ হারালেন মা

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম