Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লা-৭

বিদ্রোহী প্রার্থী শাওনকে বিএনপি থেকে বহিষ্কার

Advertisement

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম

বিদ্রোহী প্রার্থী শাওনকে বিএনপি থেকে বহিষ্কার

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন। ছবি: যুগান্তর

Advertisement

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ৮টায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

আতিকুল আলম শাওন ২০১৮ সাল থেকে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। এই আসনটিতে এলডিপির মহাসচিবের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া ড. রেদোয়ান আহমেদকে ধানের শীষের প্রার্থী করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির ওই চিঠিতে বিভাগভিত্তিক ২৩ জন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়। তারমধ্যে কুমিল্লা বিভাগে ৬ জন এবং কুমিল্লার ১১টি আসনের মধ্যে কুমিল্লা-৭ আসন থেকে আতিকুল আলম শাওনকে এবং কুমিল্লা-২ আসন থেকে ইঞ্জিনিয়ার আব্দুল মতিনকে বহিষ্কার করা হয়।  

দল থেকে বহিষ্কারের পর আতিকুল আলম শাওনের মন্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে  বহিষ্কারের পর তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেন- আলহামদুলিল্লাহ ও শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের প্রতি। আমি নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের পাশে থাকতে গিয়ে এর চেয়ে বড় কিছু কুরবানি করতে সব সময় প্রস্তুত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে আ.লীগের ষড়যন্ত্র ভেসে যাবে: খন্দকার মারুফ

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে আ.লীগের ষড়যন্ত্র ভেসে যাবে: খন্দকার মারুফ

১৪ শিক্ষক, ৬ শিক্ষার্থী— পাশ করেনি কেউ

১৪ শিক্ষক, ৬ শিক্ষার্থী— পাশ করেনি কেউ

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৩৬

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৩৬

ইউএনও’র দরজায় বার্তা, বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন

ইউএনও’র দরজায় বার্তা, বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের শোকসভা

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের শোকসভা

আরও পড়ুন

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জের কৃষি সার পেতে ডিলার পয়েন্টে কৃষকের নির্ঘুম রাত

সার পেতে ডিলার পয়েন্টে কৃষকের নির্ঘুম রাত

কেশবপুরে ধান ক্ষেতের পাশ থেকে যুবক-যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার

কেশবপুরে ধান ক্ষেতের পাশ থেকে যুবক-যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার

পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ল জামায়াতের লংমার্চ ফেরত বাস, আহত ২০

পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ল জামায়াতের লংমার্চ ফেরত বাস, আহত ২০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম