Logo
Logo
×

সারাদেশ

আরও দুই বিএনপি নেতা বহিষ্কার

Icon

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম

আরও দুই বিএনপি নেতা বহিষ্কার

ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার করেছে দলটি। এ নিয়ে উপজেলা বিএনপির মোট পাঁচ নেতাকে বহিষ্কার করা হলো। 

শুক্রবার (২৩ জানুয়ারি) দলীয় প্যাডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত বহিষ্কার আদেশের চিঠি থেকে এ তথ্য জানা গেছে। 

বহিষ্কৃত দুই নেতা  হলেন- উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম ও যুগ্ম সম্পাদক মো. সেকেন্দার আলী।

চিঠিতে বলা হয়- আপনারা নিয়ামতপুর উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও দলীয় সিদ্ধান্ত, নীতি ও গঠনতন্ত্র অমান্য করে নওগাঁ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ডা. ছালেক চৌধুরীর পক্ষে, আরেক বহিষ্কৃত নেতা সাদরুল আমিন চৌধুরীর সঙ্গে মোটরসাইকেলযোগে এলাকায় ঘুরে ঘুরে প্রকাশ্যে ভোট প্রচারে অংশগ্রহণ করেছেন; যা দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও গুরুতর অপরাধ।

আপনাদের এ কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং জেলা বিএনপির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এমতাবস্থায়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখার স্বার্থে জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক আপনাদের উভয়কে নিজ নিজ পদসহ বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

শুক্রবার থেকে আপনারা দলের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন। 

একই সঙ্গে জেলা বিএনপির আওতাধীন সব নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের আপনাদের সঙ্গে কোনো প্রকার দলীয় যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম