Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রামপালে জামায়াত ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে

Icon

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ এএম

রামপালে জামায়াত ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে

রামপালে জামায়াত ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Advertisement

জামায়াত ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার রাতে বাগেরহাটের রামপালের ফয়লা বাজারে বিএনপির কার্যালয়ে মোংলা-রামপাল সংসদীয় আসনের (বাগেরহাট-৩) ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের হাতে হাত রেখে তারা বিএনপিতে যোগ দেন।

এ সময় তারা ফুলের তোড়া দিয়ে বিএনপির প্রার্থীকে শুভেচ্ছা জানান। বিএনপি প্রার্থী তাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান। এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপিতে সদ্য যোগ দেওয়া রামপালের উজলকুড় ইউনিয়ন যুব জামায়াতের অফিস সেক্রেটারি আ. কাদের জাতীয় পার্টির উজলকুড় ইউনিয়ন সহ-সভাপতি মোল্লা মহসিন গোবিন্দ গাইন বলেন, ফরিদুল ইসলাম এ এলাকার উন্নয়নে ও সেবামূলক অসংখ্য কর্মকাণ্ড করেছেন। সেই সঙ্গে আমাদের নিরাপত্তা ও সহায়তা প্রদান করেছেন। তাই তার ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই আজ বিএনপিতে যোগ দিয়েছি।

বাগেরহাট-৩ আসনের বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির প্রতি আস্থা রেখে যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাই। আশা করছি, তাদের এ যোগদান আগামীতে তারেক রহমানের মিশন-ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম