Logo
Logo
×

সারাদেশ

ধানের শীষের বিরোধীতায় মনিরামপুরে বিএনপির ৫ কমিটি বিলুপ্ত

Icon

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম

ধানের শীষের বিরোধীতায় মনিরামপুরে বিএনপির ৫ কমিটি বিলুপ্ত

দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় যশোরের মনিরামপুর পৌর ও উপজেলার চার ইউনিয়ন শাখা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।  বুধবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

জানা যায়, দলীয় নির্দেশনা উপেক্ষা করে বিএনপির মনিরামপুর পৌর শাখা এবং উপজেলার ভোজগাতি, হারিদাসকাটি, শ্যামকুড় ও মনোহরপুর ইউনিয়ন শাখার শীর্ষ পদধারী নেতারা প্রকাশ্যে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের পক্ষে প্রকাশ্যে প্রচার চালাচ্ছেন। বিষয়টি দলীয় হাইকমান্ডের নজরে পড়ায় এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম