Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বালতির পানিতে ১৭ মাসের শিশুর মৃত্যু

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম

বালতির পানিতে ১৭ মাসের শিশুর মৃত্যু

Advertisement

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাথরুমের বালতির পানিতে পড়ে ডুমুর রায় নামে ১৭ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার জাবরহাট ইউনিয়নের দক্ষিণ মালনচা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ডুমুর রায় ওই গ্রামের সন্তোষ রায়ের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশুটি বারান্দায় খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে বাথরুমে ঢুকে পড়ে এবং পানির বালতিতে উপুড় হয়ে পড়ে যায়। পরে মা জ্যোতি রানী বাথরুমে গিয়ে শিশুকে নিথর অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সজল বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পীরগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাজাহারুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুতে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসির ফলাফল ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

আ.লীগ ও সংখ্যালঘু ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী ৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম