Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

গোসাইরহাটে বিএনপি কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

Advertisement

Icon

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ এএম

গোসাইরহাটে বিএনপি কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি: যুগান্তর

Advertisement

শরীয়তপুরের গোসাইরহাটে নিখোঁজের একদিন পর জয়নুদ্দিন ঢালী (৫২) নামে এক বিএনপি কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় বিএনপি কর্মী ও খাটরা এলাকার মৃত মোসলেম ঢালীর ছেলে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কাকৈইসার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে জয়নুদ্দিন বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। এরপরে সোমবার বিকাল সাড়ে ৩টায় দিকে পার্শ্ববর্তী গোসাইরহাট ইউনিয়নের কাকৈইশার এলাকার একটি আম গাছে গলায় মাফলার দিয়ে পেচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। এরপরে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। 

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ মোবারক ঢালী বলেন, জয়নুদ্দিন আমাদের বিএনপি একজন সক্রিয় কর্মী ছিলেন। শুনেছি একটি পক্ষের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) সজিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে এসেছে। লাশটি ময়নাতদন্তের জন্য শরীতয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে সে নিঁখোজ হওয়ার বিষয়ে কোনো জিডি বা অভিযোগ পাইনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম