নাচোল শহীদ মিনার চত্বরে ছাত্রলীগের পতাকা উত্তোলন
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ ১৮ মাস পর চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাত্রলীগের পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। বুধবার সকালে নাচোল সরকারি ডিগ্রি কলেজ চত্বরে শহীদ মিনারে জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবিরুল ইসলামের নেতৃত্বে নাচোল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাকিবসহ ছাত্রলীগের নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
শেখ হাসিনা সরকার পতনের পর এই প্রথম নাচোল উপজেলা ছাত্রলীগকে প্রকাশ্যে পতাকা উত্তোলন করতে দেখা যায়। পতাকা উত্তোলনের পর ছাত্রলীগের নেতারা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পতাকা উত্তোলনের ভিডিও আপলোড করেছে।
এ বিষয়ে নাচোল থানার ওসি মোহাম্মদ আছলাম আলী বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিচ্ছি।
