নিহত সেনাসদস্য হুমায়ুন কবির রিপন।
|
ফলো করুন |
|
|---|---|
যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রযেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে যশোর-চৌগাছা সড়কের চাঁন্দাআফরা মোড়ে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।
নিহতের চাচা শ্বশুর শাহিনুর রহমান জানান, হুমায়ুন কবির যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামে। চৌগাছা পৌর শহরেও তার বাড়ি রয়েছে।
ঘটনায় জানা যায়, হুমায়ুন শনিবার বিকালে ছুটি নিয়ে (পাসআউট) নিজের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলে করে চৌগাছার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চাঁন্দাআফরা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্য মোটরসাইকেলে থাকা যশোর সদরের ভেকুটিয়া এলাকার হাসান (৪০) ও রাহুল (২০) এবং রঘুনাথপুরের তুহিন (৩৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, হুমায়ুন কবির রিপনের নিহতের খবর পেয়ে যশোর ক্যান্টনমেন্টের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ নিয়ে গেছেন।
