Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

Advertisement

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

ফাইল ছবি।

Advertisement

নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুলাল মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় বন্দরের পশ্চিম কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত দুলাল মিয়া ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি পেশায় মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।

নিহতের ছেলে ওসমান গনি জানান, বাড়ির সীমানা প্রাচীর বেয়ে সাজিত নামের এক কিশোর এসে তাকে পিঠে চড়-থাপ্পড় দেয়। তিনিও দুষ্টুমি করে সাজিতকে থাপ্পড় দেন। পরে সাজিত তার পরিবারের কাছে মারধরের কথা জানালে তারা দল বেঁধে বাড়িতে প্রবেশ করে তাকে কয়েক দফা মারধর করে। চতুর্থবার সাজিতের পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। মারধরের হাত থেকে রক্ষা করার জন্য তার বাবা দুলাল মিয়া এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাছের একটি পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।  পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

    

এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে আহত দুলালকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম