Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

বগুড়ায় চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

ফাইল ছবি।

বগুড়ার দুপচাঁচিয়ায় মোজাম উদ্দিন শাহ (৫৫) নামে এক চালককে হত্যা করে ব্যাটারি চালিত অটোভ্যান ছিনতাই করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের বড়িয়া এলাকায় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাশে ধানক্ষেতে এ ঘটনা ঘটেছে।  

বুধবার দুপুরে দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন জানান, চালককে মাথায় আঘাত করে হত্যার পর লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত অটোভ্যানচালক মোজাম উদ্দিন শাহ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহর ছেলে। তিনি প্রতিদিনের মত মঙ্গলবার বিকালে যাত্রী পরিবহণে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা মাথায় আঘাত করে হত্যার পর লাশ দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের বড়িয়া এলাকায় নির্মাণাধীন সেতুর কাছে ধানক্ষেতের পানিতে ফেলে দেয়। এরপর তারা অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায়।   

বুধবার সকালে পথচারীরা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে দুপচাঁচিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়। তার মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।  

ওসি জানান, যাত্রীবেশি দুর্বৃত্তরা অটোভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশে চালক মোজাম উদ্দিন শাহকে মাথায় আঘাতে হত্যার করে। এরপর লাশ সেতুর কাছে ধানক্ষেতের পানিতে ফেলে দেয়। তার অটোভ্যান পাওয়া যায়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে। ঘাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম