Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রাকচাপায় প্রাণ গেল দুই বোনের

Icon

লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম

ট্রাকচাপায় প্রাণ গেল দুই বোনের

Advertisement

লাকসামে সড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় দুই বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের আগে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে খিলা বাজারের উত্তর পাশে রাজাপুর মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাহানারা বেগম (৬৫) এবং আনোয়ারা বেগম (৭০)। তারা আপন বোন। জাহানারা উপজেলার উওরদা ইউনিয়ন রাজাপুর গ্রামের মৃত মোবারকের স্ত্রী ও তার বড় বোন আনোয়ারা বেগম লাকসাম পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইবোন সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে আসছিলেন। ওই সময় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় তারা সড়কের ওপর ছিটকে পড়েন এবং ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে লাকসাম হাইওয়ে পুলিশের সদস্যরা ট্রাকটি জব্দ করেন।

লাকসাম হাইওয়ে থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

স্বামী হারানোর পর মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন মা, সেটাও শেষ

স্বামী হারানোর পর মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন মা, সেটাও শেষ

পাঁচ ঘণ্টা পর শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার

পাঁচ ঘণ্টা পর শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম