নিয়ন্ত্রণ হারিয়ে নিজের অটোবাইকেই প্রাণ হারালেন চালক
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার সাঁথিয়ায় ব্যাটারিচালিত অটোবাইকের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল লিয়াকত আলী মন্ডল ওরফে হেদাই (৪৫) নামের এক অটোবাইক চালকের। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)সকাল নয়টার দিকে সাঁথিয়া-মাধপুর আঞ্চলিক সড়কের চক নন্দনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী উপজেলার নন্দনপুর ইউনিয়নের উত্তর শোলাবাড়ীয়া গ্রামের মৃত সিরাজুল আলী মন্ডলের ছেলে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে লিয়াকত আলী মন্ডল অটোবাইকে মাধপুর থেকে যাত্রী নিয়ে সাঁথিয়া আসার পথে চক নন্দনপুর নামক স্থানে পৌঁছালে অটোবাইকটির একটি চাকা খুলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে চালক লিয়াকত আলী অটোবাইক থেকে রাস্তায় ছিটকে পরেন। এ সময় অটোবাইকটি লিয়াকতের মাথার ওপরে ওঠে আসে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন,অটোবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে লিয়াকত আলী নামের অটোবাইকের চালক নিহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি।
