Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মব সৃষ্টি করে অযথা হয়রানি করা যাবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম

মব সৃষ্টি করে অযথা হয়রানি করা যাবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

Advertisement

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র  প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, কোনো অবস্থাতেই মব সৃষ্টি করে অযথা নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা করে হয়রানি করা যাবে না। যারা বিগত দিনে অন্যায় অপরাধ দুর্নীতি লুটপাট করেছে তাদের বিচার করতে হবে। দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে না, যদি কেউ করে তাদেরকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, সমাজ থেকে মাদক, ছিনতাইসহ নানা অপরাধ নির্মূল করে আইনশৃঙ্খলার উন্নতি করাই হবে আমাদের কাজ। বিগত সরকারের আমলে যা হয়েছে, সেটা আর করতে দেওয়া যাবে না।

শুক্রবার সকালে ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশীদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার এএইচএম আজিমুল হক, ভৈরব সার্কেলের পুলিশের এএসপি ফয়জুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি শাহিন, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি মো. শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশে ফ্যামিলি কার্ড দেওয়ার পাইলট প্রকল্প হিসেবে ১৪টি উপজেলায় চালু হবে। এতে ভৈরব উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার সভায়। সামনের দিনগুলিতে আইনশৃঙ্খলার উন্নতিসহ দেশের উন্নয়নে সরকার কাজ করবে।

শরীফুল আলম বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ অন্যায় অপরাধ করলে আমি ছাড় দেব না।

তিনি বলেন, ভৈরবের স্বাস্থ্য, শিক্ষা, মেঘনার বাঁধ, রাস্তাঘাট, শহরকে আধুনিকায়ন করার জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছেন বলে তিনি জানান। দ্রব্যমূল্যের বাজার দর স্থিতিশীল রাখতে ও রমজান মাসে অতিমুনাফা না করতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন তিনি।

পরে দুপুর ২ টায় ভৈরবের গোপাল জিও মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন শরীফুল আলম। তারপর দ্রব্যমূল্যের বাজার পরিদর্শন করতে ভৈরব বাজারের কয়েকটি দোকান পরিদর্শন করেন। এরপর তিনি বিকাল ৩টায় স্থানীয় বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

সন্ধ্যায় পৌর শহরের চন্ডিবের এলাকায় জোবাইদা ওয়াজির এতিমখানায় শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে ইফতার করে দিনের কর্মসূচি শেষ করেন শরীফুল আলম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ২

ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ২

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

১২ কেজির এলপিজি সিলিন্ডারে ৪ কেজি কম! ব্যবসায়ীকে দণ্ড

১২ কেজির এলপিজি সিলিন্ডারে ৪ কেজি কম! ব্যবসায়ীকে দণ্ড

ইমিগ্রেশনে আটক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে

ইমিগ্রেশনে আটক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে

ছবি দেখে দিন কাটালেও দেড় বছরের মেয়েকে কোলে নেওয়া হলো না মিজানের

ছবি দেখে দিন কাটালেও দেড় বছরের মেয়েকে কোলে নেওয়া হলো না মিজানের

আরও পড়ুন

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম