Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ২

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পিএম

ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ২

Advertisement

কিশোরগঞ্জের হোসেনপুরে কাজ করার সময় দেয়াল ধসে দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চর গোবিন্দপুরে অবস্থিত ‘মেসার্স মায়ের দোয়া’ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ ভাটার অপরিকল্পিত কিলন বা চিমনির পাশের একটি দেয়াল ধসে পড়ে। এতে দেয়ালচাপায় ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও দুইজন।

নিহত শ্রমিকরা হলেন—চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া এবং একই গ্রামের সফুর উদ্দিনের ছেলে গোলাপ মিয়া।

এ ঘটনায় গুরুতর আহত শ্রমিকরা হলেন—লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া এবং হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

হোসেনপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

১২ কেজির এলপিজি সিলিন্ডারে ৪ কেজি কম! ব্যবসায়ীকে দণ্ড

১২ কেজির এলপিজি সিলিন্ডারে ৪ কেজি কম! ব্যবসায়ীকে দণ্ড

ইমিগ্রেশনে আটক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে

ইমিগ্রেশনে আটক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে

ছবি দেখে দিন কাটালেও দেড় বছরের মেয়েকে কোলে নেওয়া হলো না মিজানের

ছবি দেখে দিন কাটালেও দেড় বছরের মেয়েকে কোলে নেওয়া হলো না মিজানের

দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

ঝর্ণা হত্যা মামলায় স্বামী সাগরের মৃত্যুদণ্ড

ঝর্ণা হত্যা মামলায় স্বামী সাগরের মৃত্যুদণ্ড

আরও পড়ুন

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম