Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাবার কবর জিয়ারত করতে গিয়ে দেখেন কঙ্কাল উধাও

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম

বাবার কবর জিয়ারত করতে গিয়ে দেখেন কঙ্কাল উধাও

Advertisement

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সংঘবদ্ধ কঙ্কাল চোর চক্র। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বাবার কবর জিয়ারত করতে গিয়ে অনেকেই দেখেন কঙ্কালগুলো উধাও হয়ে গেছে। আশপাশের আরও অনেক কবরও খোঁড়া হয়েছে।

রাতের আঁধারে একের পর এক কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় পুরো এলাকায় এখন চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। 

সর্বশেষ বৃহস্পতিবার গভীর রাতে রাণীশংকৈল উপজেলার গোগর গ্রামের ঢাকাডাঙ্গী কবরস্থান থেকে ৮টি কঙ্কাল চুরির খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে গোগর গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম তার বাবার কবর জিয়ারত করতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, তার বাবাসহ আরও ৭টি কবরের মাটি খোঁড়া এবং ভেতর থেকে কঙ্কাল উধাও। মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ কবরস্থানে ভিড় জমান। স্বজনদের আহাজারিতে কবরস্থানের পরিবেশ ভারী হয়ে ওঠে।

এটিই প্রথম নয়। গত বছরের জুলাইয়ের মাঝামাঝি সময়েও একই কবরস্থান থেকে ১০-১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। একের পর এক এমন ন্যক্কারজনক ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, যথাযথ পাহারার অভাব এবং পুলিশের নজরদারি কম থাকায় চোর চক্র বারবার পার পেয়ে যাচ্ছে।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসির ফলাফল ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

আ.লীগ ও সংখ্যালঘু ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী ৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম