Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরচাপায় নারী নিহত, আহত ৪

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম

শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরচাপায় নারী নিহত, আহত ৪

Advertisement

গাইবান্ধা সদর উপজেলায় ট্রাক্টরচাপায় মিনি বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও অনন্ত ৪ জন আহত হয়েছেন। রোববার (১ মার্চ) দুপুরের দিকে গাইবান্ধা উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাঙ্গা ডিপ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মিলি বেগম ভাঙ্গা ডিপ বাজার গোরস্থানপাড়া এলাকার ভ্যানচালক খোরশেদ আলমের স্ত্রী।

গ্রামবাসী ও স্থানীয়রা জানায়, গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের  ওই সড়ক দিয়ে বিভিন্ন ইট ভাটায় ট্রাক্টরে করে মাটি পরিবহণ করা হচ্ছিল। রোববার দুপুরে ছামাদ মেম্বারের বাড়ির সামনে উঠানে কয়েকজন নারী গল্প করছিলেন। এ সময় হঠাৎ একটি শিশু দৌড়ে রাস্তার দিকে চলে যায়। ট্রাক দেখে ওই শিশুকে বাঁচাতে সেখানে চার নারী ছুটে যান। শিশুটিকে উদ্ধার করতে পারলেও নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি ওই নারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে মিনি বেগমসহ অন্য চার নারী গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মিনি বেগমের মৃত্যু হয়। অন্যদের মধ্যে গুরুতর আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক্টরের হেলপারকে আটক করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

স্বামী হারানোর পর মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন মা, সেটাও শেষ

স্বামী হারানোর পর মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন মা, সেটাও শেষ

পাঁচ ঘণ্টা পর শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার

পাঁচ ঘণ্টা পর শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম