Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পূর্ব বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে নারীসহ আহত অর্ধশতাধিক

Advertisement

Icon

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৩৬ পিএম

পূর্ব বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে নারীসহ আহত অর্ধশতাধিক

Advertisement

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পল্লিতে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে উভয়পক্ষের গুরুতর আহত ৩০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ সময় পুলিশের অভিযানে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা বোয়ালজোর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা নির্ধারণ ও সরকারি গোপাট নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়। ওই গ্রামের আব্দুল খালিছ, আব্দুল বাহার গংদের সঙ্গে একই গ্রামের নামদার মিয়া ও সুমন মিয়া গংদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় পুলিশ পিকআপ দিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।

কারখানা গ্রামের আব্দুল বাহার জানান, কোনো উত্তেজনা ছাড়াই সকালে নামদার মিয়া ও সুমনের গ্রুপের লোকজন আমাদের বাড়ি ঘরে হামলা করেছে। আমাদের নারী পুরুষসহ ২৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানা গ্রামের সুমন মিয়া বলেন, আমাদের সঙ্গে খালিছ মিয়া গংদের জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে গালাগালি করলে সংঘর্ষ হয়। আমাদের পক্ষে অনেক আহত আছেন এর মধ্যে ১০-১২ জনকে সিলেট নেওয়া হয়েছে।

ইউপি সদস্য শাহ সুলতান আহমদ বলেন, তিনি এলাকায় নেই, তবে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে বলে জেনেছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া জানান, এ ঘটনায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কোনো পক্ষের লোকজন মামলা দেননি। মামলা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

কাগজে লিখে দিলে তবেই ক্লাশ, শিক্ষকের বিরুদ্ধে নারী সহকর্মীদের হয়রানির অভিযোগ

কাগজে লিখে দিলে তবেই ক্লাশ, শিক্ষকের বিরুদ্ধে নারী সহকর্মীদের হয়রানির অভিযোগ

শতবর্ষেও থামেনি সমসু মিয়ার মানবসেবা, বিনা পয়সায় খুঁড়েছেন শত কবর

শতবর্ষেও থামেনি সমসু মিয়ার মানবসেবা, বিনা পয়সায় খুঁড়েছেন শত কবর

৭৮ লাখ টাকায় নির্মিত স্টেশনে থামে না ট্রেন

৭৮ লাখ টাকায় নির্মিত স্টেশনে থামে না ট্রেন

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম