Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোমস্তাপুর হাসপাতালের পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে আগুন

Advertisement

Icon

গোমস্তাপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:৪১ পিএম

গোমস্তাপুর হাসপাতালের পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে আগুন

Advertisement

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকায় রক্ষিত একটি পরিত্যক্ত অ্যাম্বুলেন্স আগুনে পুড়ে গেছে। শুক্রবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে আমবাগানে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বিকালে সংবাদ পেয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে আবাসিক এলাকায় একটি আমবাগানে রক্ষিত পরিত্যক্ত অ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে অ্যাম্বুলেন্সচালক ইসমাইল হোসেন জানান, নিশান মোটরসের তৈরি অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন যাবত হাসপাতাল চত্বরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। শুক্রবার বিকালে অন্য একটি অ্যাম্বুলেন্সে রাজশাহীতে রোগী রেখে ফিরে এসে পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা জানতে পারি। সময়-অসময়ে হাসপাতাল চত্বরে বহিরাগতদের আগমন ঘটে থাকে। কে বা কারা পরিত্যক্ত এ অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরিয়ে দিয়েছে বলে তিনি ধারণা করছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল হামিদ জানান, ঘটনা তিনি শুনেছেন। রোববার এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমবাগানে ৯২ ককটেল

আমবাগানে ৯২ ককটেল

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

পদ্মার দুর্গম চরাঞ্চলের বাড়িতে ককটেল বিস্ফোরণ

পদ্মার দুর্গম চরাঞ্চলের বাড়িতে ককটেল বিস্ফোরণ

মহানন্দায় গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

মহানন্দায় গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

প্রতিকূলতা মাড়িয়ে জয়ী ‘তুরি’র কাজল পাঁড়ে

সুপারিশপ্রাপ্ত সহকারী জজ প্রতিকূলতা মাড়িয়ে জয়ী ‘তুরি’র কাজল পাঁড়ে

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম