Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

হাতিয়ার ভাগে পড়েছে ২৫ কার্টন সৌদি খেজুর: এমপি হান্নান মাসউদ

Advertisement

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৭:২৭ পিএম

হাতিয়ার ভাগে পড়েছে ২৫ কার্টন সৌদি খেজুর: এমপি হান্নান মাসউদ

আব্দুল হান্নান মাসউদ। ফাইল ছবি

Advertisement

সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া খেজুর দেশের বিভিন্ন জেলায় বিতরণের জন্য বরাদ্দ দিয়েছে সরকার।

মোট ১২ হাজার ৫০০ কার্টন খেজুরের এ বরাদ্দের অংশ হিসেবে নোয়াখালী জেলার জন্য নির্ধারণ করা হয়েছে ২৪৩ কার্টন খেজুর। এর মধ্যে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ কার্টন।

খেজুরের বরাদ্দ ও বিতরণ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে কৌতূহল ও নানা আলোচনা সৃষ্টি হওয়ায় বিষয়টি পরিষ্কার করতে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যাখ্যামূলক পোস্ট দেন।

সেখানে তিনি জানান, হাতিয়ার জন্য বরাদ্দকৃত ২৫টি কার্টনের প্রতিটিতে ৮ কেজি করে খেজুর রয়েছে। সেই হিসাবে মোট ২০০ কেজি খেজুর হাতিয়ার জন্য নির্ধারিত হয়েছে।

এমপি হান্নান মাসউদ জানান, বরাদ্দকৃত খেজুরের কার্টনগুলো এখনো জেলা প্রশাসনের কার্যালয় থেকে হাতিয়ার সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে পৌঁছায়নি। খেজুরগুলো হাতে পাওয়ামাত্র উপজেলা প্রশাসনের মাধ্যমে তা যথাযথভাবে বণ্টন করা হবে।

তিনি বলেন, বিতরণের ক্ষেত্রে বিশেষভাবে এতিমখানা, হেফজখানা এবং কওমি মাদ্রাসাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বৈষম্যহীনভাবে খেজুর বণ্টনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, খেজুর বরাদ্দ ও বিতরণ নিয়ে নাগরিকদের বিভিন্ন মাধ্যমে প্রশ্ন ও জানতে চাওয়ার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। জনসাধারণের কাছে বিষয়টি পরিষ্কার করতেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।

এমপি হান্নান মাসউদ বলেন, তিনি জবাবদিহিতামূলক রাজনীতিতে বিশ্বাস করেন এবং নাগরিকদের সচেতনতা ও প্রশ্ন তোলার অধিকারকে তিনি ইতিবাচকভাবে দেখেন। এজন্য হাতিয়ার সচেতন মহলকে তিনি ধন্যবাদ জানান।

তিনি আরও আশ্বাস দেন, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শ্বেতপত্র প্রকাশ ও নাগরিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব আয়োজনের উদ্যোগও বাস্তবায়ন করা হবে।

পোস্টের বিষয়টি নিশ্চিত করে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, জেলা প্রশাসন থেকে খেজুরগুলো হাতিয়ায় পৌঁছার সঙ্গে সঙ্গেই প্রশাসনের মাধ্যমে তা নির্ধারিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম