Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাগল উদ্ধার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ১

Icon

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৭:৩০ পিএম

ছাগল উদ্ধার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ১

ছবি: যুগান্তর

Advertisement

নড়াইলের লোহাগড়ায় রেল লাইনের ওপর থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে একজন নিহত হয়েছেন।  আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৫৬)। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার সারুলিয়া এলাকায় রেললাইনে নিহত হন। 

লোহাগড়া থানা পুলিশের ওসি আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। চাঁন মিয়া ওই গ্রামের তামজেল হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁন মিয়া বাড়ির সামনে রেল লাইনের পাশে ছাগল বাঁধতে যান। ওই সময় ছাগলটি দৌড়ে রেললাইনের ওপর উঠে পড়ে। 

এ সময় ট্রেন আসতে দেখে ছাগলটির দড়ি ধরে টেনে রেললাইন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে তিনি ব্যর্থ হন। তখন তিনি তড়িঘড়ি করে ছাগলটিকে রেললাইনের ওপর থেকে দ্রুত উদ্ধার করতে যান। 

এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে চাঁন মিয়া ও তার ছাগল ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।  ঘটনাটি রেলের জায়গায় হওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয়র

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয়র

হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪

হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম