Logo
Logo
×
   

সারাদেশ

খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ পিএম

খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত

নিহত শিক্ষার্থী মো. আল ওয়াসি মুহাম্মদ রাফি । ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়ি মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় পিকআপের ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।  নিহত মো. আল ওয়াসি মুহাম্মদ রাফি (৮) মানিকছড়ির গিরিকলি কিন্ডারগার্টেন অ্যান্ড পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকছড়ি থানার ওসি মাসুদ পারভেজ। 

রাফির মা রুজি আক্তার পুলিশের কনস্টেবল পদে মানিকছড়ি সার্কেল অফিসে কর্মরত। তার পিতা সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই পদে কর্মরত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার বেলছড়ি এলাকায়। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে মানিকছড়ি বাজারের পুরাতন উপজেলা সড়কের দিকে পিকআপটি যাচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে পাহাড় বেয়ে সাইকেল চালিয়ে আসছিল রাফী। উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সাইকেলটি পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় রাফী। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মানিকছড়ি থানার ওসি মাসুদ বলেন, পিকআপটি আটক করা হয়েছে।  আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .