Logo
Logo
×
   

সারাদেশ

স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১০:৪৩ পিএম

স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

নীলফামারীর কিশোরগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ হাসানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে সৈয়দপুর রাজনৈতিক জেলার আওতাধীন কিশোরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, রোগীর পথ্য সরবরাহের টেন্ডার না পেয়ে গত মঙ্গলবার যুবদল নেতা হাসানুরসহ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নীল রতন দেবকে বিভিন্ন ধরনের হুমকি দেন। এতে পরদিন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করেন। পরে বিএনপি নেতাসহ সেই যুবদল নেতা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে গিয়ে ভুল স্বীকার করে মাফ চান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .