Logo
Logo
×
   

সারাদেশ

দুপক্ষের সংঘর্ষে আহত ৪০, দুই মামলার বাদীসহ গ্রেফতার ১৯

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১০:৫২ পিএম

দুপক্ষের সংঘর্ষে আহত ৪০, দুই মামলার বাদীসহ গ্রেফতার ১৯

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় দুপক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। ভিজিএফ কার্ড ভাগাভাগি করা নিয়ে এলাকার বিএনপির দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট শৈলকূপা থানায় পরস্পরবিরোধী পৃথক দুইটি মামলা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) মামলার দুই বাদীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে (১২ মার্চ) টর্চ জ্বালিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চর-গোলক নগর গ্রামে টানা তিন ঘণ্টা সংঘর্ষ চলে। সে সময় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৪০ জন। শুক্রবার (১৩ মার্চ) সকালে আরেক দফায় সংঘর্ষে লিপ্ত হয় উভয়পক্ষের লোকজন।

শৈলকূপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মির্জাপুর ইউনিয়নে দরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণের জন্য কার্ড ইস্যু করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে চর-গোলক নগর গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা সায়েম আলীর কাছে কার্ড চান স্থানীয় যুবদল নেতা শামীম হোসেন লস্কর। এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যায় গ্রাম্য মাতবররা শালিস বৈঠকের আয়োজন করে। সেখানে সায়েম ও শামীমের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শৈলকূপা সার্কেল এএসপি যুগান্তরকে জানান, চলমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .