Logo
Logo
×
   

সারাদেশ

‘জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ধারাবাহিকতা থাকলে কৃষি বিপ্লব ঘটত’

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:১৭ পিএম

‘জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ধারাবাহিকতা থাকলে কৃষি বিপ্লব ঘটত’

খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: যুগান্তর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশকে কৃষিতে বিপ্লব ঘটনোর জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। যদি সেটা ধারাবাহিকভাবে থাকত, তাহলে আজ কৃষিতে বিপ্লব ঘটত। 

সোমবার (১৬ মার্চ) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কাটাগাং খাল পুনঃখননের উদ্বোধনে তিনি এসব কথা বলেন। 

আরিফুল হক চৌধুরী আরও বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারের অন্যতম হলো খাল খনন কর্মসূচি। তারই ধারাবাহিকতায় বিএনপি সরকার আবারও দেশে কৃষিতে বিপ্লব ঘটাতে জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে। আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে।

খাল খনন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান।

আরও উপস্থিত ছিলেন নবনিযুক্ত মৌলভীবাজারের জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .