Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাইক্রোবাসে যাত্রী উঠানোয় চালকের কাছে টাকা দাবি, অতঃপর...

Advertisement

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১১:৩৫ পিএম

মাইক্রোবাসে যাত্রী উঠানোয় চালকের কাছে টাকা দাবি, অতঃপর...

Advertisement

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কায়সারনগর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসে যাত্রী উঠানোয় চালকের কাছে টাকা দাবি করেন বাছির মিয়া এক ব্যক্তি। টাকা না দেওয়ায় মারধর করা হয় চালক ও যাত্রীদের।

এ ঘটনায় একটি ভিডিও ভাইরাল হলে বাছির মিয়াকে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গ্রেফতার বাছির মিয়া (৪৫) উপজেলার বেংগাডোবা গ্রামের মৃত নুর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কায়সার নগর বাসস্ট্যান্ডে একটি সিলেটগামী মাইক্রোবাসে কয়েকজন যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাছির মিয়া চালকের কাছে টাকা দাবি করেন। এ সময় চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে চালক ও যাত্রীদের মারধর এবং অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে কায়সারনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে বাছির মিয়াকে আটক করে। পরে সেনাবাহিনীর সদস্যরা মাধবপুর থানার ডিউটি অফিসার তামান্না আক্তার ডলির কাছে হস্তান্তর করে।

মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

কাগজে লিখে দিলে তবেই ক্লাশ, শিক্ষকের বিরুদ্ধে নারী সহকর্মীদের হয়রানির অভিযোগ

কাগজে লিখে দিলে তবেই ক্লাশ, শিক্ষকের বিরুদ্ধে নারী সহকর্মীদের হয়রানির অভিযোগ

শতবর্ষেও থামেনি সমসু মিয়ার মানবসেবা, বিনা পয়সায় খুঁড়েছেন শত কবর

শতবর্ষেও থামেনি সমসু মিয়ার মানবসেবা, বিনা পয়সায় খুঁড়েছেন শত কবর

৭৮ লাখ টাকায় নির্মিত স্টেশনে থামে না ট্রেন

৭৮ লাখ টাকায় নির্মিত স্টেশনে থামে না ট্রেন

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম