সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৬:২৪ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরের মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে।
রোববার (২৯ মার্চ) এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, উপজেলার একটি গ্রামে থ্যালাসিমিয়া আক্রান্ত শিশুটিকে তার প্রতিবেশী সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। পরে শিশুটির মা বাড়িতে এলে শিশুটি তার মাকে ধর্ষণের বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল আলম বলেন, ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

