Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল শ্রমিকের লাশ

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৬ পিএম

নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল শ্রমিকের লাশ

সংগৃহীত ছবি।

Advertisement

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ডোবা থেকে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের কার্যালয়সংলগ্ন ডোবার পানিতে লাশটি ভেসে ওঠে।

নিহত সোহেল রানা (২৪) নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের বাসিন্দা অলি উদ্দিনের ছেলে। তিনি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহত শ্রমিকের বাবা অলি উদ্দিন জানান, গত শুক্রবার সকালে তার ছেলে ইটভাটার কাজে যাননি। বিকালে তাকে জোরপূর্বক ইটভাটাটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তার মামা কামাল ও আলতাফ হোসেন নামের এক ব্যক্তি। এ সময় সোহেল রানার সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একই দিন সন্ধ্যার পর থেকে সোহেল রানা নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মৃত ব্যক্তি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন।  স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে সুরতহাল প্রতিবেদন তৈরিকালে ওই ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। 

ওসি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

নোয়াখালীতে লাশ নিয়ে ৭০ কিলোমিটার পাড়ি!

নোয়াখালীতে লাশ নিয়ে ৭০ কিলোমিটার পাড়ি!

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম