Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় হাফেজ নিহত

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০২:১৯ এএম

হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় হাফেজ নিহত

নিহত হাফেজ সাজ্জাদ হোসেন নিহাদ।

Advertisement

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ইছাপুরের সত্তারঘাট এলাকার হাটহাজারী-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের উপর মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। 

সোমবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় হাফেজ সাজ্জাদ হোসেন নিহাদ (১৭) নামের ওই কিশোরের মৃত্যু হয়। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইকে থাকা তানভির নামের আরও একজন।

নিহত সাজ্জাদ উপজেলার মেখল ইউনিয়নের পূর্ব মেখল গ্রামের আনন্দবাজার এলাকার আয়নাবাপের বাড়ির শামসুল আলমের ছেলে এবং একটি মোবাইল দোকানের কর্মচারী। 

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে দুই বন্ধু সাজ্জাদ ও তানভির মোটরসাইকেল নিয়ে উল্লেখিত সত্তারঘাট এলাকায় পৌঁছায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় তাদের বহনকারী মোটরসাইকেলটি। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন এবং অপর আরোহী তানভিরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী সত্তারঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে সজোরে ধাক্কা খেয়ে হাফেজ সাজ্জাদ হোসেন নিহাদ নামে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। এ ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

ঢাকায় ফুরিয়েছিল ভিসার মেয়াদ, সড়ক দুর্ঘটনায় ফুরিয়ে গেল জীবনও

বিদেশি নাগরিকসহ নিহত ২ ঢাকায় ফুরিয়েছিল ভিসার মেয়াদ, সড়ক দুর্ঘটনায় ফুরিয়ে গেল জীবনও

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মা-স্ত্রীর

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মা-স্ত্রীর

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম