Logo
Logo
×
   

সারাদেশ

মাঠে জমে থাকা পানিতে ৩ শিশুর মৃত্যু

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম

মাঠে জমে থাকা পানিতে ৩ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় ফসলের মাঠে জমে থাকা পানিতে খেলতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) উপজেলার কর্মধা ইউনিয়নের ফুটিকগুলি গ্রামের এ ঘটনায় তিন পরিবারে শোকের মাতম চলছে।

স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনুর জানান, সকালে হঠাৎ ঝড়-বৃষ্টি হলে স্থানীয় খেতের জমি পানিতে ভরে যায়। বৃষ্টি থামার পর দুপুর দেড়টার দিকে ফটিকগুলি গ্রামের শিপার আহমদের ছেলে মাদ্রাসাছাত্র জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে মাদ্রাসাছাত্র ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর ছেলে স্কুলছাত্র লাবিব আহমেদ (৭) বাড়ির পাশে কৃষি জমির পানিতে খেলতে যায়। এ সময় মাটি কেটে নিচু করা একটি জমির পানিতে ডুবে যায় তারা। এক পথচারী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে শিশুদের উদ্ধার করে রবিরবাজারে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়।

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে থানায় আনা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .